ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

ভাঙ্গাগামী লেনে চলা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরো দুজনের মৃত্যু হয়।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে আড়িয়াল খাঁ ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গাগামী লেনে চলা একটি পণ্যবাহী ট্রাকের পেছনে দ্রুতগামী যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরো দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ আমরা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে আরো ২ জন মারা গেছেন। নিহতদের পরিচয় এখনো সনাক্ত হয়নি।

আরও