গতকাল সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য দেন। সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছাড়াও অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যম হচ্ছে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। গত ১৭ বছর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই হয়েছে, সেখানে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পূর্ববর্তী সরকারের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্বাধীন ও উন্মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।’
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে আন্দালিভ রহমান বলেন, ‘সংবাদমাধ্যম ও সাংবাদিকদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। আমরা কী কাজ করছি, তা সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব।’
তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানদের উদ্দেশে বলেন, ‘প্রশাসনিক কাজে কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা তার চেয়ে বেশি। দেশের স্বার্থে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো সিদ্ধান্তের কারণে যেন কারো প্রতি অন্যায় বা অবিচার না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।’
এর আগে সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।