১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ত্রিপক্ষীয় চুক্তি

পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা, ফ্লোসোলার সলিউশনস লিমিটেড ও গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা, ফ্লোসোলার সলিউশনস লিমিটেড ও গ্রিন পাওয়ার এশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় একটি ১০০ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) সৌরবিদ্যুৎ প্লান্ট নির্মাণ ও পরিচালনার জন্য স্পেশাল পারপাস ভেহিকল (এসভিপি) গঠন করা হবে।

এ সমঝোতা স্মারকের আওতায় পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (সিপিপিএ) মাধ্যমে রবি করপোরেট তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ক্রয় করবে।

গতকাল ঢাকায় রবির করপোরেট অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন রবি আজিয়াটা পিএলসির চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেরিহান এলহামী আহমেদ মেতাওয়েহ, ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের ফ্লোসোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজিম কাসেম খান এবং গ্রিন পাওয়ার এশিয়ার প্রেসিডেন্ট পিয়েরিক মোরিয়ে।

অনুষ্ঠানে রবির ভারপ্রাপ্ত সিইও এবং সিএফও রিয়াজ রাশিদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ ফ্লোসোলার ও রবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ফ্রান্স দূতাবাসের হেড অব ইকোনমিক ডিপার্টমেন্ট জুলিয়েন দুয়ে, ফ্লোসোলার সলিউশনস লিমিটেডের টেকনিক্যাল ডিরেক্টর তাশফিকুল আলম খান উপস্থিত ছিলেন।

রবি, ফ্লোসোলার ও গ্রিন পাওয়ার এশিয়ার এমওইউর আওতায় নেয়া প্রকল্পটি বিল্ড অন অপারেট (বিওও) মডেলে বাস্তবায়ন হবে। এটি রবির শূন্য কার্বন নিঃসরণ ও ক্লিন এনার্জির লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

এ সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হবে সাবস্টেশনের ক্ষমতাসহ একাধিক বিষয় বিবেচনায় রেখে। পার্কটির উন্নয়ন, অর্থায়ন ও পরিচালনার দায়িত্বে থাকবে স্পেশাল পারপাস ভেহিকল (এসপিভি)। দীর্ঘমেয়াদি করপোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (সিপিপিএ) অধীনে রবি হবে এ প্রকল্পের একমাত্র ক্রেতা। আগামী ছয় মাসের মধ্যে সরকারের নতুন প্রস্তাবিত নীতিমালা কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের প্রস্তাবিত এ নতুন নীতিমালার সুবিধা গ্রহণ করে প্রকল্পটি মার্চেন্ট ভিত্তিতে পরিচালিত হবে।

আরও