চট্টগ্রামের আকবর শাহ থানার কর্নেলহাট এলাকার একটি ফার্নিচার কারখানায় আগুন লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।
আজ সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটে কর্নেলহাট সিটি গেট এলাকার পিটুপি ফার্নিচার কারখানায় আগুনের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
ফারুক বলেন, ওই কারখানায় আগুন এখনো জ্বলছে। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোনো হতাহত আছে কিনা, খোঁজা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বাকি তথ্য দেয়া যাবে।