দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৪ প্যাকেট বিদেশী মদ ও পাঁচ কেজি গাঁজাসহ বাহাউদ্দিন আহমেদ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে হিলি সীমান্তের ধরন্দা এলাকার ঈদগা মাঠের পাশ থেকে তাকে আটক করে পুলিশ। সে হিলির মধ্যবাসুদেবপুর এলাকার আবু তালেবের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক গতকাল সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।