রাঙ্গামাটিতে মুখোমুখি মেডিকেল শিক্ষার্থী ও ছাত্রলীগ, কাপ্তাইয়ে সংঘর্ষ

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রাঙ্গামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের ভেতর মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে রাঙ্গামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের ভেতর মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

একই সময় মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বহিরাগতদের নিয়ে মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এতে করে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় আন্দোলকারীরা প্রধান ফটকের বাইরে আসতে চাইলে ছাত্রলীগ তাদের বাধা দেয়। বাধার মুখে কলেজের ভেতরেই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থানে উত্তেজনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়। কর্মসূচি নিয়ে উত্তেজনা ছড়ালেও অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি।

মানববন্ধনে আন্দোলনকারীরা বলেন, দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে কোটা সংস্কার করে হামলায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত সুইডিশ হিসেবে পরিচিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন। এ সময় সুইডিশের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে কাপ্তাই নতুনবাজার এলাকায় বিক্ষোভ করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর আড়াইটায় সুইডিশের কোটা শিক্ষার্থীরা নতুন বাজারে অবস্থানকালে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের চারজন আহতের খবর পাওয়া গেছে।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম সুমন বলেন, নতুন বাজারে স্থানীয়দের ওপর আন্দোলনকারী হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের নিবৃত্ত করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরাও আহত হয়েছেন।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও সুইডিশের শিক্ষার্থীরা কোটা সংস্কারের আন্দোলনের ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানান। তবে সুইডিশের শিক্ষার্থীরা কাপ্তাই নতুন বাজার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের বাধা দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। 

আরও