বগুড়ার করতোয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন

দখল ও দূষণমুক্ত করার দাবি নিয়ে বগুড়ায় মৃতপ্রায় করতোয়া নদীর তীরজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় বগুড়ার সাতমাথা এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া শাখা ও বেলা নেটওয়ার্ক যৌথভাবে কর্মসূচিটি পালন করে।

দখল দূষণমুক্ত করার দাবি নিয়ে বগুড়ায় মৃতপ্রায় করতোয়া নদীর তীরজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় বগুড়ার সাতমাথা এলাকায় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া শাখা বেলা নেটওয়ার্ক যৌথভাবে কর্মসূচিটি পালন করে। একই সময় একই দাবিতে গোবিন্দগঞ্জ, বগুড়ার শিবগঞ্জের গুজিয়া, মহাস্থান ব্রিজ, শাজাহানপুরের মাঝিড়া, শেরপুরের গাড়িদহ এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, করতোয়া নদীকে দখল দূষণমুক্তসহ নাব্যতা ফিরিয়ে আনতে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন। এজন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শুরু করে বগুড়ার শেরপুর উপজেলা পর্যন্ত করতোয়া নদীর কয়েক কিলোমিটারব্যাপী মানববন্ধন করা হয়।

কর্মসূচিতে গাইবান্ধা বগুড়ার বিভিন্ন সংগঠন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, অন্য পেশাজীবী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে। 

মানববন্ধনে আয়োজকরা বলেন, করতোয়া নদীর তীরেই গড়ে উঠেছিল প্রায় আড়াই হাজার বছরের পুরনো পুণ্ড্রনগর। ১২৩ কিলোমিটার নদীর গড় প্রস্থ ছিল ১৪৪ মিটার। তবে নব্বই দশকের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাখালি এলাকায় পানি উন্নয়ন বোর্ড একটি স্লুইস গেট নির্মাণ করে। এর পর থেকে নদী তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। শুধু তাই নয়, নগর শহরের বর্জ্য নদীতে ফেলাসহ দখল, দূষণ ব্যাপক হারে চলতে থাকে অবৈধভাবে বালি উত্তোলন। ফলে বদলে যেতে থাকে নদীর প্রাণবৈচিত্র্য। হারিয়ে যায় অসংখ্য জেলে, মাঝিসহ করতোয়া নদীকেন্দ্রিক পেশাজীবীরা।

আয়োজকরা জানান, ২০১৫ সালে নদীকে বাঁচানোর দাবিতে বেলা জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন করে। আদালত বিষয়টি আমলে নিয়ে নদীর আগের অবস্থা ফিরিয়ে আনতে বিবাদীদের প্রতি রুল জারি করেন। কিন্তু আদেশ জারির প্রায় বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নে কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না।

এজন্য আদালতের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন। মানববন্ধনের মাধ্যমে করতোয়া নদীকে পুনরায় জীবিত করার দাবি জানান জনসাধারণ।

আরও