বান্দরবানে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি। আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকালে দলটির দুই সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজনটি সম্পন্ন হয়।
দিবসটি উপলক্ষে এদিন জেলা সদরের রাজার মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়, যা পুরো শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে যোগ দেন পৌর বিএনপির নেতাকর্মীরা। এ সময় জেলার অন্য উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরাও ছিলেন।
এ আয়োজনের প্রধান অতিথি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী সাচিংপ্রু জেরী বলেন, বান্দরবানে বিএনপি এক এবং অভিন্ন। সেখানে দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই।
এর আগে সমাবেশে মহিলা দলসহ অন্য অঙ্গ সংগঠনের জেলার নেতারা বক্তব্য দেন।