ময়মনসিংহ

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের পর আব্দুল কুদ্দুস নিজেকে জামিনে আছেন বলে দাবি করেন। পুলিশ তার কাছে জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন।

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুই সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে ধরতে মঙ্গলবার সন্ধ্যায় তার গ্রামের বাড়ি সজনগাঁওয়ে অভিযান চালায় ভালুকা মডেল থানা-পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের পর আব্দুল কুদ্দুস নিজেকে জামিনে আছেন বলে দাবি করেন। পুলিশ তার কাছে জামিনের কাগজপত্র দেখতে চাইলে তিনি টালবাহানা শুরু করেন।

একপর্যায়ে আব্দুল কুদ্দুসের স্বজনরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা আব্দুল কুদ্দুসকে ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে রাত ৯টার দিকে আহত দুই পুলিশ সদস্যকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এএসআই রাহিদুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য হামলার শিকার হয়েছেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও