সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন: আমীর খসরু

অর্থমন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রাধিকার রয়েছে। সরকারের প্রোগ্রাম, প্রস্তুতি, চিন্তা ও ভাবনার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে

নতুন সরকারের অগ্রাধিকারের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয়নি, আরো অনেক জায়গায় হয়েছে।’

আমীর খসরু আরো বলেন, ‘নতুন সরকারের অগ্রাধিকার রয়েছে। সরকারের প্রোগ্রাম, প্রস্তুতি, চিন্তা ও ভাবনার সঙ্গে সমন্বয় করে বাস্তবায়নের জন্য যেখানে প্রয়োজন, সেখানে পরিবর্তন আনা হবে। শুধু বাংলাদেশ ব্যাংক নয়, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন হলে সামনে আরো হবে। এটি খুবই স্বাভাবিক বিষয়।’

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে আজ মো. মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। বিকাল সাড়ে তিনটার দিকে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

আরও