টেকনাফে পিকআপের ধাক্কায় সিএনজি খাদে, নিহত ২

টেকনাফে মাছবোঝাই একটি মিনি ট্রাক বা পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে হ্নীলা ইউনিয়নের আলীখালী রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন অটোরিকশার চালক ফারুক (৩০) ও যাত্রী ইমান হোসেন (২৫)। ফারুক হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সেলিমের ছেলে। ইমান হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার সৈয়দ নুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ বোঝাই পিকআপটি সামনে থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনেইর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের একটি এনজিও হাসপাতালে নিয়ে যান।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আবছার বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

আরও