মুন্সিগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সকালে ডোবার পানিতে এক মধ্য বয়সী পুরুষের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার লোহারপুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে ডোবার পানিতে এক মধ্য বয়সী পুরুষের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাইফুল আলম জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ার পর মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি তদন্ত করে এবং নিহত ব্যক্তির পরিবারের স্বজনদের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আরও