সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি ওএসপি এসজিপি পিএসসি গতকাল ঢাকার অদূরে ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
বাংলাদেশের বিস্তৃত নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে রিভারাইন অপারেশন পরিচালনায় সেনাবাহিনীর বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এ প্রতিষ্ঠানে আধুনিক শ্রেণীকক্ষ, সিমুলেটর রুমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখানে রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা ও মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা হবে, যা সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি আরো সুসংহত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ার ইন চিফ ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।—বাংলাদেশ আর্মির ফেসবুক পেজ