ক্যাম্পের শৌচাগার থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের শৌচাগার থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রুবেল হোসেন। তিনি পুলিশ ক্যাম্পটিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল ভোরে শৌচাগারটির স্টিলের দরজা কেটে তার মরদেহ বের করে আনে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গত শুক্রবার বিকালে ক্যাম্পে অনুষ্ঠিত রোলকলে অনুপস্থিত ছিলেন এএসআই রুবেল। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে গতকাল ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে উঠে শৌচাগারে যান। এ সময় তিনি শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।বণিক বার্তা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের শৌচাগার থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রুবেল হোসেন। তিনি পুলিশ ক্যাম্পটিতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। গতকাল ভোরে শৌচাগারটির স্টিলের দরজা কেটে তার মরদেহ বের করে আনে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গত শুক্রবার বিকালে ক্যাম্পে অনুষ্ঠিত রোলকলে অনুপস্থিত ছিলেন এএসআই রুবেল। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে গতকাল ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে উঠে শৌচাগারে যান। এ সময় তিনি শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও