ফেনী অঞ্চলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আবুল খায়ের গ্রুপের সিমেন্ট ব্র্যান্ড আশা সিমেন্ট। এ উপলক্ষে ‘স্বপ্নযাত্রায় নব দিগন্ত’ শীর্ষক পণ্য উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশা সিমেন্টের ন্যাশনাল সেলস ম্যানেজার মো. সজিবুল আলম। বিশেষ অতিথি ছিলেন আশা সিমেন্টের ব্র্যান্ড ম্যানেজার মেহেরাজুল ইসলাম, ফেনী জেলার ডিস্ট্রিবিউটর ইস্ট্রান ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম ফটিক এবং আশা সিমেন্টের নোয়াখালী রিজিওনের রিজিওনাল হেড মো. মুহাইমিনুন হক।
অনুষ্ঠানে ফেনী অঞ্চলের ডিলার, ব্যবসায়ী, ঠিকাদার, বিল্ডার্স, প্রকৌশলী, নির্মাণশ্রমিকসহ নির্মাণ খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সজিবুল আলম বলেন, ফেনী অঞ্চলের নির্মাণ খাতের চাহিদা ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আশা সিমেন্টের সরবরাহ ও সেবার পরিধি বাড়ানো হবে। বিশেষ অতিথির বক্তব্যে মেহেরাজুল ইসলাম বলেন, আশা সিমেন্টের উৎপাদন ও মান নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, র্যাফেল ড্র ও অতিথিদের মধ্যে উপহার বিতরণের আয়োজন ছিল। এতে ডিলার, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ‘আশায় গড়ি আগামী’—এ স্লোগান সামনে রেখে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ, পণ্যের মান বজায় রাখা এবং গ্রাহকসেবা উন্নয়নে কাজ করার কথা জানিয়েছে আশা সিমেন্ট।-বিজ্ঞপ্তি