গাইবান্ধায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিহত দুই শিশু হলো দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার। আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সে কবির মণ্ডলের মেয়ে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো দশলাল গ্রামের ফরহাদ আলীর তিন বছর বয়সী মেয়ে মিম আক্তার এবং তার ফুফাতো বোন আফরিন আক্তার। আফরিন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সে কবির মণ্ডলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে মিম ও আফরিন বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পানিতে তলিয়ে যায় দুই শিশু।

দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বণিক বার্তাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও