ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ শোক জানান।
শাহবাজ শরিফ বলেন, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। বিশেষ করে যেসব শিশু প্রাণ হারিয়েছে, তাদের পরিবারসহ বাংলাদেশের জনগণের প্রতি রইল আমার গভীর সমবেদনা। এই কঠিন সময়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি পাকিস্তান সংহতি প্রকাশ করছে।