দীঘিনালায় আগুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ১৬টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান। মঙ্গলবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদিমালের দোকান, হোটেল, ইলেকট্রিক ও কাপড়ের দোকান রয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও