কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তসংলগ্ন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে। আর আহত ভারতীয় নাগরিক সুজন ত্রিপুরা রাজ্যের আগরতলার মঙ্গল বর্মণের ছেলে। তাকে ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালালে মো. সাকিব (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন সুজন বর্মণ (৩৫) নামে এক ভারতীয় নাগরিক।

রোববার (৪ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে সাকিব সোমবার (৫ মে) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তসংলগ্ন গুচ্ছগ্রামের আব্দুল মোতালেবের ছেলে। আর আহত ভারতীয় নাগরিক সুজন ত্রিপুরা রাজ্যের আগরতলার মঙ্গল বর্মণের ছেলে। তাকে ধানমণ্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামিউল ইসলাম জানান, নিহত সাকিব রোববার রাতে ভারতীয় নাগরিক সুজন বর্মণের সঙ্গে সীমান্তে মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। তখন মাদলা সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে দুইজনই গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তিনি আরো জানান, সাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে।

আরও