সাত বছরে ৫০ হাজার কারাবন্দিকে প্রশিক্ষণ

দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের সংশোধন ও পুনর্বাসনের পথ উন্মোচন করা হয়েছে। ২০১৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত সাত বছরে ৩৯টি ট্রেডে মোট ৫০ হাজার ৭১ জন বন্দিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের সংশোধন পুনর্বাসনের পথ উন্মোচন করা হয়েছে। ২০১৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত সাত বছরে ৩৯টি ট্রেডে মোট ৫০ হাজার ৭১ জন বন্দিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত কারাবন্দিদের দ্বারা উৎপাদিত পণ্যের লভ্যাংশের ৫০ শতাংশ তাদের দেয়া হচ্ছে। এরই মধ্যে ৩৩ হাজার ৭২৭ জন বন্দিকে ৯১ লাখ ৯০ হাজার ৯৩৪ টাকা দেয়া হয়েছে।

গতকাল গাজীপুরের কাশিমপুর কারা কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ৫৮তম ব্যাচের কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা বিভাগ) মো. মোকাব্বির হোসেন এসব তথ্য জানান।

আরও