সাতক্ষীরায় পটকা মাছ খে‌য়ে একজ‌নের মৃত্যু, গুরুতর অসুস্থ প‌রিবা‌রের আরো চার সদস্য

সাতক্ষীরার আশাশু‌নি উপ‌জেলার বড়দল গ্রা‌মে পটকা মাছ খে‌য়ে আজহারুল ইসলাম (৪০) না‌মে এক ব‌্যক্তির মৃত্যু হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার সকালে আশাশু‌নি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে তার মৃত্যু হয়। এছাড়া তার প‌রিবা‌রের আরো চার সদস্য গুরুতর অসুস্থ হ‌য়ে একঈ হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় বড়দল ইউনিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান মো. আফজাল সানা ব‌লেন, গতকাল সোমবার সকা‌লে স্থানীয় বাজার থে‌কে পটকা মাছ কেনেন মু‌দি ব‌্যবসায়ী আজহারুল ইসলাম। কিন্তু ভুলবশত পটকা মাছের না‌ভীর কাটা ফে‌লে না দি‌য়ে রান্না করায় সে‌টি বিষাক্ত হ‌য়ে যায়। প‌রে ওই মাছ খে‌য়ে আজহারুল ইসলাম ও তার স্ত্রী, মা, ছে‌লে এবং মে‌য়ে অসুস্থ‌্য পড়‌লে তা‌দের আশাশু‌নি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হয়। আজ সকা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় আজহারুল ইসলামের মৃত্যু হয়। এছাড়া অন‌্যারা একই হাসপাতালে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জি এম সে‌লিম ব‌ণিক বার্তা‌কে বলেন, পটকা মা‌ছের নাভীর নি‌চে কাটাসাদৃশ‌্য এক‌টি অংশ থা‌কে, যে‌টি দিয়ে সে শত্রু মাছ বা জলজপ্রাণী‌কে আঘাত ক‌রে থা‌কে। ওই অংশটি অত‌্যন্ত বিষাক্ত। য‌দি কেউ এই মা‌ছ রান্না ক‌রেন, সেক্ষেত্রে ওই কাটাওয়ালা অংশটুকু সম্পূর্ণ ফে‌লে দিয়ে রান্না কর‌তে হ‌বে। আজহারুল ইসলা‌মের প‌রিবা‌রের লোকজন সম্ভাবত পটকা মা‌ছের ওই অংশটি ফে‌লে না দি‌য়েই রান্না ক‌রে খে‌য়ে‌ছেন বলে জানান তিনি।

আরও