যাত্রী ও নৌযানের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদীবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম।
বন্ধ থাকা নৌ রুটগুলোর মধ্যে রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, ঘোষেরহাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরাসহ অন্যান্য অভ্যন্তরীণ নৌ রুট। তবে ভেদুরিয়া-বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদী উত্তাল হয়ে উঠেছে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার বিকাল ৪টা থেকে ভোলার অভ্যন্তরীণ নৌ রুটগুলোতে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’