কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শকের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল

এর আগে গত বৃহস্পতিবার এ দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এজন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল ও অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামকে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার।

আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবার এ দুই সেনা কর্মকর্তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এজন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

তবে প্রজ্ঞাপনটি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আরও