সিরাজগঞ্জের সেনাবাহিনীর পিকআপের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে দুই সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে মহাসড়কের কোনাবাড়ী সীমান্ত বাজার এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নওদা শালুয়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে মেহেদী (৩৫) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া গ্রামের শ্যামল দত্তের ছেলে দীপঙ্কর (২৭)। মেহেদী টাঙ্গাইল বঙ্গবন্ধু সেনানিবাসের ৩৭ এবি রেজিমেন্ট আর্টিলারির করপোরাল ও দীপঙ্কর একই রেজিমেন্টের সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন বগুড়া জেলার ধুনট উপজেলার বেলকুচি গ্রামের আব্দুল মজিদের ছেলে ল্যান্স করপোরাল ইমরান (৩০), নরসিংদী
জেলার রায়পুরা উপজেলার বীরকান্দি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সেনাসদস্য মাঈনুল (২১) ও সার্জেন্ট ফিরোজ।
তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
হতাহতরা সবাই টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস ৩৭ রেজিমেন্ট (এবি) আর্টিলারি সদস্য।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন খবরটি নিশ্চিত করেন।