উদ্যোক্তা সৃষ্টি ও স্থানীয় ব্যবসার দক্ষতা বাড়াতে খাগড়াছড়িতে পাঁচ দিনব্যাপী ‘ইমপ্রুভ ইয়োর বিজনেস’ প্রশিক্ষণ শুরু হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। গতকাল জেলা সদরের হোটেল গাইরিং হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ স্থানীয় উদ্যোক্তাদের বাস্তব দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’