হত্যা মামলায় জামিন দেয়ার প্রতিবাদে মুন্সিগঞ্জে মার্চ টু জজ কোর্ট কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গত ৪ আগস্ট মুন্সিগঞ্জে দুই শ্রমিক গুলিতে নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রলীগ কর্মী ও যুবলীগ নেতার জামিন দিয়েছেন আদালত। এর প্রতিবাদে গতকাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। শহরের শহীদ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে শুরু হয় এ কর্মসূচি।