বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে মতবিনিময়

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল (ফ্লাইট) পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। দুই পক্ষই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দপ্তরে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক নাদির শাফি দারের সৌজন্য সাক্ষাতের পর এ তথ্য জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনঃস্থাপন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়। বৈঠকে ভবিষ্যতে বিমান চলাচল খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উভয় পক্ষ আশা প্রকাশ করেন, বিমান চলাচল পুনঃস্থাপন হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরো বৃদ্ধি পাবে।

আরও