হামের উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৪৪

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ১ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫।

দেশে হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৪ জনে। এর মধ্যে হামের উপসর্গে ১ হাজার ৪০ আর নিশ্চিত হামে মৃত্যু ১০৪ জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এ বিভাগে মারা গেছে দুজন। তাদের একজন সিলেট জেলার, অন্যজন সুনামগঞ্জের। অন্য দুজনের একজন ঢাকা জেলায় ও আরেকজন খুলনা জেলায় মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ১ হাজার ৩৩২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৬২৫।

এ ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৯৬ জন। এখন পর্যন্ত দেশে মোট ২২ হাজার ১১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ জন।

আরও