ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে সারাদেশে মোট ২৫০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছে বরিশাল বিভাগে ১৫১ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩৩ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৯৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, খুলনা বিভাগে ১১১ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২ হাজার ৭৬১ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় হাসপাতার থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ১৬৩ জন। চলতি বছরে এ যাবত মোট ৭৬ হাজার ৮৬২ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

আরও