ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবোটিক ও এসটিইএম অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশী শিক্ষার্থী সামিন

ডিওআরজেএ একটি থ্রিডি ট্রাস্ট-সক্ষম প্রপার্টি ম্যানেজমেন্ট ও রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা, সম্পত্তি পরিদর্শন ও পারস্পরিক আস্থার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় এটি তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ উপায়ে সম্পত্তি দেখা, যাচাই ও ব্যবস্থাপনার সুযোগ তৈরির লক্ষ্য নেয়া হয়েছে।

ফিবোনাচ্চি আন্তর্জাতিক রোবোটিক ও এসটিইএম অলিম্পিয়াড ২০২৬-এর সফটটেক বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশী শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সামিন ইয়াসার। তার উদ্ভাবিত প্রপার্টি টেকনোলজি অ্যাপ্লিকেশন ‘ডিওআরজেএ’-এর জন্য তিনি এ স্বীকৃতি পেয়েছেন।

ডিওআরজেএ একটি থ্রিডি ট্রাস্ট-সক্ষম প্রপার্টি ম্যানেজমেন্ট ও রিয়েল এস্টেট প্ল্যাটফর্ম। বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে স্বচ্ছতা, সম্পত্তি পরিদর্শন ও পারস্পরিক আস্থার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় এটি তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ উপায়ে সম্পত্তি দেখা, যাচাই ও ব্যবস্থাপনার সুযোগ তৈরির লক্ষ্য নেয়া হয়েছে।

এ অর্জনের মাধ্যমে সামিন ইয়াসার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত পর্বটি ইতালির রোমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আন্তর্জাতিক পর্যায়ে সামিনের এ অর্জন এসটিইএম ও প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্যের একটি উদাহরণ।

আরও