১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক তিনদিনের রিমান্ডে

নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণ ও তার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদরাসাশিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতের বিচারক মোহসিনা ইসলাম এ আদেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসামি সাগরকে আদালতে উপস্থাপন করে সাতদিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে তিনদিনের রিমান্ড মন্জুর করেন আদালত। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল কবীর রুবেল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট টিপু সুলতান ডায়মন্ড।

নেত্রকোণার মদন উপজেলায় শিক্ষকের ধর্ষণে ১১ বছরের এক মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে গত ২৩ এপ্রিল মামলা করেন। সে ধারাবাহিকতায় গতকাল বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।

আরও