গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। তবে কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফ্যাক্টরি ইনচার্জ) মোহাম্মদ আবু সাঈদের সই করা এক নোটিসে কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কারখানার কার্যক্রম আবার শুরু হবে তা নোটিশে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। গত বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ড ঘটে।