এ সময় চুরির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। গতকাল ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিউলি ফিলিং স্টেশন এলাকা থেকে ইমরান শেখ ও নাহিদ শেখ নামের চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনার তেরখাদা এলাকা থেকে আরিফ মোল্লার বাড়ি থেকে বকনা বাছুরসহ ১১টি গরু উদ্ধার করা হয়। বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন।