জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেফতার

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে আবুল বারকাতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে।’

ড. আবুল বারকাত ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তার সময়ে জনতা ব্যাংকে যে লুটপাট শুরু হয়, তা শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুতি পর্যন্ত অব্যাহত ছিল। অভিযোগ আছে, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজশ এবং রাজনৈতিক প্রভাবের অপব্যবহারে লুণ্ঠিত হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। এক্ষেত্রে রাজনৈতিক প্রভাবই ছিল সবচেয়ে বেশি। ব্যাংকটির ক্রমবিপর্যয় দৃশ্যমান হয়ে ওঠার প্রেক্ষাপটে তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত আবুল মাল আবদুল মুহিতও একসময় বলেছিলেন, ‘জনতা ব্যাংক একসময় সেরা ব্যাংক ছিল। কিন্তু আবুল বারকাতই ব্যাংকটি শেষ করে দিয়েছেন।’ আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন।

আরও