তুরাগ নদের কাছে মিলেছে তাহসিফের বাইক

পুলিশ বলছে, নদীর অনুমান ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি ভিকটিমের কিনা তা যাচাই-বাছাই চলছে

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির বাইকটিও পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর আগে গত ২৭ অক্টোবর তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

তুরাগ নদের কাছে বাইকটি উদ্ধারের তথ্য আজ সকালে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই প্রধান মোস্তফা কামাল বণিক বার্তাকে বলেন, আমরা ঘটনাস্থলের কাছাকাছি থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করেছি।

এর আগে গত ২৮ অক্টোবর বিকালে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। ঘটনাটি জাতীয় গুরুত্বপূর্ণ হওয়ায় পিবিআই ছায়া তদন্ত করছে এবং নৌ পুলিশকে সহযোগিতা করছে।

পুলিশ বলছে, নদীর অনুমান ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি ভিকটিমের কিনা তা যাচাই-বাছাই চলছে।

নৌ পুলিশকে সহযোগিতার জন্যে পুলিশের অন্যান্য ইউনিট এর মতো কাজ করে যাচ্ছে পিবিআই।

তাহসিফ নিখোঁজ হওয়ার আগে যে বন্ধুস্থানীয় আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তারা কোথায় কোথায় গিয়েছিলেন এ ধরনের কিছু তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।

তাহসিফ সাউরি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালে তিনি বিমানবাহিনী থেকে স্বেচ্ছায় চাকরি ছাড়েন। তাহসিফ উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

আরও