স্বাধীনতা-পরবর্তী সব রাজনৈতিক সরকারই পুলিশকে নষ্ট করেছে: সালাহউদ্দিন আহমেদ

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ তার ভাবমূর্তি হারিয়েছে। এ পুলিশ নষ্ট করেছি আমরা যারা স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সরকারে এসেছি। সবাই পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এটি করেছি ক্ষমতাকে দীর্ঘায়িত, শক্তিশালী কিংবা পুনরায় ক্ষমতায় আসার জন্য। এতে অসত্য কিছু নেই। কমবেশি সবাই করেছে। স্বাধীনতার আগের কথা আমি বলব না।

বিএনপির স্থায়ী কমিটিরি সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক সরকারই ক্ষমতায় এসেছে, সবাই পুলিশকে নষ্ট করেছে। এতে অসত্য কিছু নেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তা: সুশীল সমাজের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ তার ভাবমূর্তি হারিয়েছে। এ পুলিশ নষ্ট করেছি আমরা যারা স্বাধীনতার পর থেকে রাজনৈতিক সরকারে এসেছি। সবাই পুলিশকে ব্যবহার করেছি রাজনৈতিক হাতিয়ার হিসেবে। এটি করেছি ক্ষমতাকে দীর্ঘায়িত, শক্তিশালী কিংবা পুনরায় ক্ষমতায় আসার জন্য। এতে অসত্য কিছু নেই। কমবেশি সবাই করেছে। স্বাধীনতার আগের কথা আমি বলব না।

তিনি আরো বলেন, পুলিশ ব্যবহৃত হয়েছে-এটিও সত্য। নিয়োগ থেকে শুরু করে পদোন্নতি- সব ক্ষেত্রে যদি দুর্নীতির আশ্রয় নেয়া হয়, তাহলে এ পুলিশের কাছ থেকে আর কী আশা করবেন?

পুলিশ সংস্কার কমিশন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ছয়টি প্রধান সংস্কার কমিশন গঠিত হয়েছে। এর মধ্যে পুলিশ সংস্কার কমিশন একটি। কিন্তু ঐকমত্য কমিশনে পাঁচটি সংস্কার কমিশন নিয়ে আলোচনা হয়েছে। সেখানে পুলিশ সংস্কার নিয়ে কোনো ছিল না। স্প্রেডশিটে এ বিষয়ে কিছু ছিল না। শুধু আলোচনা হয়েছে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে, আমরা সবাই এতে একমত হয়েছি।

আলোচনায় সভাপতিত্ব করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মতিউর রহমান শেখ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশের আইজি বাহারুল আলম, সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফরিদ আহমেদ, সিআইডিপ্রধান ছিবগাত উল্লাহ, পুলিশ সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ ইকবাল, অতিরিক্ত আইজিপি কাজী মো. ফজলুল করিম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোবারক হোসেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম, আইনজীবী ও মানবাধিকারকর্মী জ্যোতির্ময় বড়ুয়া, নারী অধিকারকর্মী ফাহমিদা আক্তার রিংকি।

আরও