যৌথ বাহিনীর অভিযান

মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল লক্ষীনারায়নপুরের ধলা গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মেড ইন ইউএসএ লেখা একটি ৭.৬৫ এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাসকে আটক করা হয়।

মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষীনারায়নপুরের ধলা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শুক্রবার (১১ এপ্রিল) সকালে লাল্টুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল লক্ষীনারায়নপুর ধলা গ্রামের ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মেড ইন ইউএসএ লেখা একটি ৭.৬৫ এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিনসহ লাল্টু বিশ্বাসকে আটক করা হয়।

অস্ত্র আইনে মামলা দায়েরের জন্য এদিন সকালেই তাকে অস্ত্রসহ গাংনী থানায় পাঠানো হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, থানায় মামলা করে আজই লাল্টু বিশ্বাসকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

আরও