কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সর্ভিসের কর্মীরা কাজ করছেন।

ফায়ার সার্ভিসের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া জানিয়েছেন, আজিজুর রহমান নিজ বাড়িতে ফিরে রান্নার ঘরে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাটি চাপা থেকে চারজনের দেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মাটির নিচে আর কেউ আছে কি না তা দেখা হচ্ছে। তবে বৃষ্টি না হলেও অসময়ে কেন পাহাড় ধস তিনি তা নিশ্চিত করতে পারেননি।

পাহাড় ধসের খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রকম ঘটনা হৃদয়বিদারক। পাহাড়ের ঝুঁকিতে বসবাসরতদের সতর্ক থাকতে হবে। 

আরও