ভেজাল ও নিম্নমানের বীজ সরবরাহ

অভিযুক্তদের বিষয়ে খোঁজ নিতে ফেনীতে কৃষি বিভাগের মহাপরিচালক

নিম্নমান ও ভেজাল বীজ কিনে বিপাকে ফেনীর কৃষক’ শিরোনামে বণিক বার্তায় সংবাদ প্রকাশের পর অভিযুক্তদের বিষয়ে খোঁজখবর নিতে ফেনীতে পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ। গতকাল তিনি ফেনীর দাগনভূঞা উপজেলায় পরিদর্শনে আসেন। এর আগে বুধবার বণিক বার্তায় সংবাদটি প্রকাশিত হয়।

নিম্নমান ভেজাল বীজ কিনে বিপাকে ফেনীর কৃষক শিরোনামে বণিক বার্তায় সংবাদ প্রকাশের পর অভিযুক্তদের বিষয়ে খোঁজখবর নিতে ফেনীতে পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক . মো. আবদুল মুঈদ। গতকাল তিনি ফেনীর দাগনভূঞা উপজেলায় পরিদর্শনে আসেন। এর আগে বুধবার বণিক বার্তায় সংবাদটি প্রকাশিত হয়।

দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলাম রাসেল জানান, গতকাল সকালে মহাপরিচালক দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নে দণ্ডায়মান রোপা আমনের মাঠ পরিদর্শন করেন। সময় তিনি কৃষকদের সঙ্গে মতবিনিময় করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। চলমান করোনা পরিস্থিতিতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষকরা যেন কোনো সমস্যায় না পড়েন সেদিকে সজাগ থাকতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফায়েল আহম্মেদ চৌধুরী জানান, বিএডিসি থেকে বীজ কিনে ফেনীর কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের জমি পরিদর্শন করে তাদের তালিকা প্রণয়ন করা হয়েছে। কৃষকের ক্ষতি পুষিয়ে আনতে দ্রুত তাদের কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে ধানের বীজ সরবরাহ করা হবে। এছাড়া জমি প্রস্তুত করার জন্য তাদের নগদ সহায়তা প্রদান করা হবে।

পরবর্তী সময়ে মহাপরিচালক দাগনভূঞা উপজেলা কৃষি অফিসের সামনে মুজিবশতবর্ষ উপলক্ষে কাজুবাদাম ফলের চারা রোপণ করেন। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় নির্মাণাধীন কৃষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সময় চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা, ফেনীর উপপরিচালক কৃষিবিদ তোফায়েল আহমদ চৌধুরী, চট্টগ্রামের উপপরিচালক কৃষিবিদ . আসাদুজ্জামান বুলবুল, ফেনীর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোশাররফ হোসেন, এনএফএলসিসি প্রকল্প পরিচালক মো. লুত্ফর রহমান, মূল্যায়ন কর্মকর্তা আবু নঈম সাইফুদ্দীন দাগনভূঞা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাফিউল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও