ভিয়েতনাম থেকে এল ২০ হাজার টন চাল

গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলে, যা এরই মধ্যে দেশে পৌঁছেছে।

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি থাই বিআইএনএইচ-৯ জাহাজ। আজ সোমবার (২৮ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি (সরকারের সঙ্গে সরকারের) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিলে, যা এরই মধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আরও