গোপালনগর হাই স্কুল কেন্দ্রে নিজের ভোট দিতে যাচ্ছেন কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার সকালে ফেইসবুক লাইভের মাধ্যমে তিনি দেবীদ্বারবাসীকে শাপলা কলিতে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভোট দেয়ার পরে আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করবেন। যাতে কোনোভাবেই ভোটের ফলাফল ম্যানিপুলেট না করতে পারে। দেবীদ্বারবাসী অনেক সচেতন হয়েছে। তারা জানেন কাকে ভোট দিতে হবে। আপনারা আমাদেরকে হারতে দেবেন না। এই যুদ্ধে অবশ্যই আমরা জয়ী হব।'
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন ভোটের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে হয়। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমরা আস্থা রাখি। এ নির্বাচন শুধু রাজনীতিবিদদের আস্থা ফেরানোর নির্বাচন নয়। আইন শৃঙ্খলা বাহিনীরও আস্থা ফেরানোর নির্বাচন। বাংলাদেশের মানুষের আস্থা আবার আপনাদের প্রতি তৈরী হচ্ছে। সেটার আপনারা মূল্যায়ন করবেন।‘