প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি, এবং জামায়াতে ইসলামীর মহিলা শাখার সম্পাদক নুরুন্নিসা সিদ্দিকী এমপি, সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। শনিবার ঢাকায় সাইটসেভার্স, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) এবং ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার বিষয়ক সংসদীয় ককাস গঠন’ শীর্ষক উচ্চ-পর্যায়ের পরামর্শ সভায় তাকে আহ্বায়ক করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি, এবং জামায়াতে ইসলামীর মহিলা শাখার সম্পাদক নুরুন্নিসা সিদ্দিকী এমপি, সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত। বিশিষ্ট অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এমপি; মোহাম্মদ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম, নাজমুন নাহার, নুরুন্নিসা সিদ্দিকী, নুসরাত তাবাসসুম জ্যোতি, নীলুফার চৌধুরী মনি, সানসিলা জেবরিন, এবং তাসমিয়া প্রধান এমপি। পাশাপাশি ওপিডি, প্রতিবন্ধী ব্যক্তি, উন্নয়ন সহযোগী, জাতিসংঘ সংস্থা, এনজিও, আন্তর্জাতিক এনজিও, শিক্ষাঙ্গন এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাইটসেভার্স-এর কান্ট্রি ডিরেক্টর অমৃতা রেজিনা রোজারিও, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর চিফ অব পার্টি আমিনুল এহসান এবং বারডো -এর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক সংলাপে বক্তব্য রাখেন এবং বাংলাদেশে সংসদীয় ককাস প্রতিষ্ঠা এবং সকল অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পরবর্তী পদক্ষেপগুলো সমর্থন দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও