চট্টগ্রামে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এর পরিপ্রেক্ষিতে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনের একটি ভোট কেন্দ্রে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেয়ার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর সাতকানিয়ার আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ রাখা হয়।

পরে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। এর পরিপ্রেক্ষিতে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়।

খন্দকার মাহমুদুল হাসান বণিক বার্তাকে বলেন, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেয়ায় কেন্দ্রটিতে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি যাচাই করে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসারে দুপুর দেড়টার দিকে ভোটগ্রহণ পুনরায় শুরু হয়।

আরও