মুন্সিগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, রোববার (৬ এপ্রিল) বিকালে বসত ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে নিহতের অভিযুক্ত স্বামী রুবেল লস্কর সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে তারা।

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে আলেয়া বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে টংগিবাড়ী থানা পুলিশ।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার বনগ্রাম গ্রামের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিশমারি গ্রাম থেকে স্বামী মো. রুবেল লস্করের সঙ্গে কর্মসংস্থানের জন্য ৩ সন্তান নিয়ে বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার বনগ্রাম গ্রামে আসেন আলেয়া বেগম। পরে ওই এলাকার এক নারীর ভাড়া বাড়িতে গত ৩ এপ্রিল ঘর ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন তারা।

পুলিশ জানায়, রোববার (৬ এপ্রিল) বিকালে বসত ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে নিহতের অভিযুক্ত স্বামী রুবেল লস্কর সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে তারা।

বিষয়টি নিশ্চিত করে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, পুলিশের ধারণা নিহতের স্বামীই ওই নারীকে শ্বাসরোধ করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে তিনি।

আরও