মানুষকে ভোটদানে উৎসাহিত করতে দেশের প্রতিটি ইউনিয়নে প্রচারণামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। এ কার্যক্রমের নাম দেয়া হয়েছে ‘ভোটের রিকশা’। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণার লক্ষ্যে গতকাল মেহেরপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক ও তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।