ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ রোববার (১৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়েছে।আরো বলা হয়েছে, দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় আদ্রতা ছিল ৯৩%।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে ২ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।