বগুড়া সিটি করপোরেশন

প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি এমআর ইসলাম স্বাধীন।

গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রশাসক পদে যোগ দেন এমআর ইসলাম স্বাধীন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নিয়োগপ্রাপ্ত এমআর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতিনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা।

আরও