নিখোঁজের ২২ ঘণ্টা পর পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নিহত রাফি মামুদপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর রাফি আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের মামুদপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফি মামুদপুর গ্রামের আবুল কালামের ছেলে। সে মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার দুপুরে নিখোঁজ হয় রাফি আহমেদ। নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর স্থানীয়রা তার মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়।  

মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।

আরও