নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তে পৃথক ঘটনায় ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবি প্রতিরোধের মুখে বিএসএফের সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ঠেলে পাঠানোর শিকার ব্যক্তিরা সীমান্তের শূন্য রেখায় অবস্থায় নেন। তাদের মধ্যে একজন নারী ও নয়জন পুরুষ। প্রতিনিধিদের পাঠানো খবর—
নওগাঁ: গতকাল সাপাহার উপজেলার সোনাডাঙা ও পত্নীতলার কড়িয়া সীমান্ত এলাকায় এক নারীসহ সাতজনকে ঠেলে পাঠানো চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি তা প্রতিহত করে। পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, কড়িয়া সীমান্তে তিনজনকে ও সাপাহারের সোনাডাঙা সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি তা প্রতিহত করে।
জয়পুরহাট: সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্তে গতকাল সকালে তিন যুবককে ঠেলে পাঠানোর ব্যর্থ চেষ্টা করে বিএসএফ। বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বিষয়টি জানান।