গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে বুধবার নূরুল্লাহ শাওন ও তার বন্ধু মঞ্জুরুল আহসান রিয়াদকে মারধর করে ছিনতাইকারীরা। এ সময় তারা পালানোর চেষ্টা করে। ঘটনার পর থেকে নূরুল্লাহ শাওন নিখোঁজ ছিলেন। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদের চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।